বিএনপি টিকবে কি না, সংশয়ে সুরঞ্জিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০-দলীয় জোটে ভাঙনের প্রেক্ষাপটে এর প্রধান শরিক বিএনপি দল হিসেবে টিকে থাকতে পারবে িক না, সেই সংশয় প্রকাশ করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। গতকাল শনিবার রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে চলমান রাজনীতিবিষয়ক এক আলোচনা সভায় সুরঞ্জিত সেনগুপ্ত এই সংশয় প্রকাশ করেন।
সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘ইসলামী ঐক্যজোট গেছে, আরও অনেকে যাই যাই করছে। এভাবে চলতে থাকলে শেষ পর্যন্ত বিএনপি টিকবে কি না, সন্দেহ। ভুল রাজনীতি করলেই এমন দশা হয়। যেমন: মুসলিম লীগ ও জাসদের ফালাফালি এখন আর নেই।’
বিএনপি নেতাদের উদ্দেশে বর্ষীয়ান এই রাজনীতিক বলেন, শুধু কিছু ভুলের কথা বলে কৌশলী বক্তব্য দিলেই হবে না। স্পষ্ট করে বিএনপিকে বলতে হবে তারা কী কী ভুল করেছে?
মর্যাদা বৈষম্য নিয়ে শিক্ষকদের চলমান আন্দোলনের বিষয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘শিক্ষকদের মর্যাদার পাশাপাশি সম্মানজনক বেতনও দিতে হবে। কিছু সিনিয়র মন্ত্রী উল্টাপাল্টা বক্তব্য দিয়ে প্যাঁচ লাগান। শুধু নিজেদের সুবিধা দেখলেই হবে না। দেশটি আমলাতান্ত্রিক নয়, এটি প্রজাতন্ত্র।’