বিএনপি থেকে ছয় নেতাকে বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের স্বার্থবিরোধী তৎপরতায় লিপ্ত থাকার অভিযোগে ছয় নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। দলের যুগ্ম মহাসচিব (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) রুহুল কবির রিজভী গতকাল সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বহিষ্কৃত নেতারা হলেন চট্টগ্রাম দক্ষিণ চন্দনাইশ পৌর বিএনপির সভাপতি নুরুল আনোয়ার, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, রাজশাহীর চারঘাট পৌর বিএনপির সভাপতি মো. কামরুদ্দিন সরদার, আড়ানী পৌর বিএনপির আহ্বায়ক মো. নজরুল ইসলাম মাস্টার, নারায়ণগঞ্জের তারাব পৌর বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম চৌধুরী ও টাঙ্গাইলের সখীপুর উপজেলা বিএনপির সদস্য সানোয়ার হোসেন সজীব। বিজ্ঞপ্তি।