বিএনপি থেকেও অনেকে বেরিয়ে যাওয়ার চিন্তা করছেন: হানিফ
শুধু ২০-দলীয় জোট থেকে নয়, বিএনপি থেকেও অনেক নেতা-কর্মী বেরিয়ে যাওয়ার চিন্তাভাবনা করছেন বলে দাবি করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। তিনি বলেছেন, বিএনপির বর্তমান নেতৃত্বের ওপর দলটির নেতা-কর্মীদের অনীহা ও আস্থাহীনতার সৃষ্টি হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে যৌথ সভা-পরবর্তী সংবাদ সম্মেলনে হানিফ এসব কথা বলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ১১ জানুয়ারি আওয়ামী লীগের সমাবেশ সফল করতে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সভাপতিত্বে বাংলাদেশ ছাত্রলীগ ও এর বিভিন্ন ইউনিটের শীর্ষ নেতাদের সঙ্গে ওই যৌথ সভা হয়।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাহবুব উল আলম হানিফ বলেন, ‘ইসলামী ঐক্যজোট কী কারণে তাদের জোট ছেড়েছে, সেটা এই মুহূর্তে আমরা সঠিকভাবে বলতে পারি না।’