বিএনপি দেশে জঙ্গিবাদের সৃষ্টি করেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন দেশের উন্নয়ন না করে যুদ্ধাপরাধী জামায়াতকে নিয়ে জঙ্গিবাদের সৃষ্টি করেছে। কিন্তু আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার। আওয়ামী লীগ জঙ্গিবাদ নির্মূলে কাজ করছে। দেশে শিক্ষাক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে। নতুন নতুন শিক্ষাপ্রতিষ্ঠান হচ্ছে। প্রতিটি জেলায় বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা রয়েছে।

গতকাল রোববার সুনামগঞ্জ পৌর কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী সাংসদ আবদুল মান্নান এসব কথা বলেন। সকালে জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে এই অনুষ্ঠান হয়। অনুষ্ঠানের শুরুতে কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন।

কলেজ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সংরক্ষিত নারী আসনের সাংসদ শামছুন নাহার বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রতিমন্ত্রী ছাড়াও বক্তব্য দেন জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম, সিভিল সার্জন আশুতোষ দাস, সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জয় সরকার, প্রবীণ সাংবাদিক ও আইনজীবী হোসেন তওফিক চৌধুরী, সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে, পৌর কলেজের অধ্যক্ষ মো. শেরগুল আহমেদ, কলেজের শিক্ষক শুভংকর তালুকদার, শাহ আবু নাসের প্রমুখ। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।