বিএনপি নালিশি রাজনীতি শুরু করেছে: ওবায়দুল কাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ফাইল ছবি
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ফাইল ছবি

আন্দোলন ও নির্বাচনে বিজয় অর্জন করতে না পেরে বিএনপি এখন দেশে-বিদেশে নালিশের রাজনীতি শুরু করেছে বলে অভিযোগ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ শনিবার সকালে যশোর শহরের বাবলাতলা এলাকায় নতুন নির্মিত সেতু উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

বিএনপির সমালোচনা করে মন্ত্রী করেন, যে দলের আন্দোলনে কর্মী থাকে না, নির্বাচনে এজেন্ট পায় না; সিটি করপোরেশন নির্বাচনে হেরে তারা কর্মসূচি দেবে কী করে? এ জন্য সিটি করপোরেশন নির্বাচনে কারচুপির অভিযোগ তুললেও বিএনপি কোনো কর্মসূচি দিতে পারেনি।

সদ্য সমাপ্ত সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির বর্জন ও কারচুপি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, নির্বাচনে কারচুপি হলে বিএনপি এত ভোট পেল কি করে? তিনি চট্টগ্রামে বিএনপির প্রার্থী মনজুর আলমের প্রাপ্ত ভোটের কথা উল্লেখ করে বলেন, তিনি তো দুই ঘণ্টা ভোটে ছিলেন, তাতেই তিনি যে ভোট পেয়েছেন; চারটা পর্যন্ত ভোটে থাকলে অন্যরকম ফলাফল হতে পারতো। কিন্তু তারা সেটা না করেই ভোট বর্জন করে এখন কারচুপির অভিযোগ করছে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক হুমায়ুন কবীর, পুলিশ সুপার আনিসুর রহমান প্রমুখ।

যশোর-ঝিনাইদহ সড়কের যশোর উপশহর এলাকায় ভৈরব নদের ওপর চার কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে সড়ক ও জনপথ বিভাগ ৩০ মিটার দৈর্ঘ্যের এ সেতুটি নির্মাণ করেছে।