বিএনপি নেতা আবুল বাশার গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবুল বাশারকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে তাঁকে হাইকোর্টের সামনে থেকে গ্রেপ্তার করা হয়।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান প্রথম আলোকে বলেন, দলের চেয়ারপারসনের জামিন শুনানির পর আদালত থেকে বেরিয়ে আসার সময় তাঁকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা হাইকোর্টের সামনে থেকে গ্রেপ্তার করে নিয়ে যান।
কাজী আবুল বাশারের ছেলে কাজী মনিরও তাঁর বাবাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
মহানগর পুলিশের জনসংযোগ ও গণমাধ্যম বিভাগের উপকমিশনার মাসুদুর রহমান বলেন, তিনি বিষয়টি জানেন না। খোঁজ নিয়ে জানাতে পারবেন।