বিএনপি নেতা বুলু কারাগারে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাশকতার ১১ মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব বকরত উল্লাহ বুলুর জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত এই আদেশ দেন।
বরকত উল্লাহর আইনজীবী জয়নাল আবেদিন মেজবাহ প্রথম আলোকে বলেন, বরকত উল্লাহ বুলু আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত ১৮ মামলায় জামিন দেন। আর ১১ মামলায় জামিন আবেদন নাকচ করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আদালত সূত্র বলছে, ২০১৫ সালে নাশকতার অভিযোগ এনে রাজধানীর পল্টন, মতিঝিল, রামপুরা ও শেরেবাংলা নগর থানায় এসব মামলা করে পুলিশ।