বিএনপি নেতা রফিকুলসহ ১৬ জনের বিরুদ্ধে পরোয়ানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া
বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া

বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়াসহ ১৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লার আদালতে এই আদেশ দেওয়া হয়।

ঢাকা মহানগর দায়রা জজ অভিযোগপত্র গ্রহণ করে এই আদেশ দেন। আদালত সূত্রে জানা গেছে, বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় তাঁদের বিরুদ্ধে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করার আদেশ দেওয়া হয়েছে।