বিএনপি নেতা সাবিহ উদ্দিন গুরুতর অসুস্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও দলটির কূটনৈতিক কোরের অন্যতম সদস্য সাবিহ উদ্দিন আহম্মেদ গুরুতর অসুস্থ। তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। তাঁকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে পর্যবেক্ষণে রয়েছেন।


বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবীর খান জানান, গতকাল মঙ্গলবার রাতে গুলশান কার্যালয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে আলাপকালে তিনি অসুস্থ হয়ে পড়েন। তাঁকে সঙ্গে সঙ্গে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস ও চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টু হাসপাতালে নিয়ে যান।