বিএনপি নেতার পদত্যাগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারী জেলা বিএনপির শিক্ষাবিষয়ক সম্পাদকসহ দলটির সব পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন তিমির কুমার বর্মণ। গতকাল রোববার দুপুর ১২টার দিকে জেলা শহরের মিডিয়া হাউসে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এ ঘোষণা দেন। তিমির কুমার বর্মণ নীলফামারী ছমির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের বিদ্যালয় শাখার জ্যেষ্ঠ শিক্ষক। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমি স্বেচ্ছায় জেলা বিএনপির শিক্ষাবিষয়ক সম্পাদক, সদর উপজেলা কমিটির শিক্ষাবিষয়ক সম্পাদক, সদর উপজেলার লক্ষ্মীচাপ ইউনিয়ন কমিটির সভাপতি ও সাধারণ সদস্য পদ থেকে পদত্যাগ করেছি। কারও বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই।’ নীলফামারী জেলা বিএনপির সাধারণ সম্পাদক সামসুজ্জামান বলেন, তিমির কুমারের পদত্যাগপত্র এখনো তাঁর হাতে পৌঁছায়নি।