বিএনপি নেতার বাড়িতে অভিযান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার আবু আশফাকের বাড়িতে গত মঙ্গলবার বিকেলে ও রাতে অভিযান চালিয়েছে পুলিশ। নবাবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) জিন্নাত আলী আনসারী বলেন, ৫ জানুয়ারি বিএনপির কর্মসূচিকে কেন্দ্র করে খন্দকার আশফাকের বাড়িতে দলীয় নেতা-কর্মীরা সংগঠিত হচ্ছে, এমন খবর ছিল। এর ভিত্তিতে কলাকোপা পুকুরপাড় এলাকায় তাঁর বাসভবনে অভিযান চালায় পুলিশ। বিএনপির নেতা আবু আশফাক প্রথম আলোকে বলেন, ‘আমি শুধু বিএনপির নেতা নই, একজন জনপ্রতিনিধি। আমার বিরুদ্ধে নবাবগঞ্জ থানায় কোনো মামলা, এমনকি একটি জিডিও নেই। পুলিশ আমাকে ও আমার পরিবারকে অহেতুক হয়রানি করতে ওই অভিযান চালিয়েছে।’