বিএনপি নেত্রী গণতন্ত্রের মহাশত্রু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাসানুল হক ইনু
হাসানুল হক ইনু

বিএনপির নেত্রী খালেদা জিয়াকে গণতন্ত্রের মহাশত্রু উল্লেখ করে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘জঙ্গিবাদের মদদদাতা বিএনপি পরাজিত হওয়ার পরও তারা চক্রান্তের হাল ছাড়েনি। নতুন করে চক্রান্ত শুরু করেছে। তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন-সংগ্রাম চালিয়ে যেতে হবে।’
গতকাল দুপুরে পাবলিক লাইব্রেরি মাঠে অনুষ্ঠিত জাতীয় সমাজতান্ত্রিক দলের (ইনু) জেলা সম্মেলন উপলক্ষে প্রধান অতিথির বক্তৃতায় তথ্যমন্ত্রী এসব কথা বলেন। বেলা দুইটায় রংপুর বেতারের শিল্পীদের পরিবেশনায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে দ্বিবার্ষিক সম্মেলনের জাতীয় পতাকা উত্তোলন করেন হাসানুল হক ইনু। সেই সঙ্গে দলীয় পতাকা উত্তোলন করেন দলের জেলা শাখার সভাপতি একরামুল হক।
তথ্যমন্ত্রী সম্মেলনের উদ্বোধনী বক্তৃতায় বলেন, ‘দেশে এখন গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণ চলছে। এই সন্ধিক্ষণে জঙ্গি দমনের যুদ্ধ, উন্নয়নের যুদ্ধ এবং বৈষম্য ও সুশাসন—এই তিন যুদ্ধে আমাদের জয়ী হতে হবে। এই যুদ্ধে আমাদের প্রতিপক্ষ জঙ্গিবাদ ও বিএনপি।’