বিএনপি প্রার্থীকে অপহরণের অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীর চাটখিলে বিএনপি দলীয় মেয়র প্রার্থী মোস্তফা কামালকে অপহরণ করে মনোনয়ন প্রত্যাহারে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। গতকাল রোববার রাতে নয়া পল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
রিজভী অভিযোগ করেন, মোস্তফা কামাল ছাড়াও ওই পৌরসভায় স্বতন্ত্র প্রার্থী সাইফুল্লাহকেও সরকারদলীয় ক্যাডারেরা অপহরণ করে মনোনয়ন প্রত্যাহারে বাধ্য করেছে। তিনি দাবি করেন, তখন পর্যন্ত মোস্তফা কামালের কোনো খোঁজ পাওয়া যায়নি।