বিএনপি রাজনীতি থেকে পালিয়ে বেড়াচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বিএনপি রাজনীতি থেকে পালিয়ে বেড়াচ্ছে। রাজনীতিতে তারা শক্ত অবস্থানে থাকলে আওয়ামী লীগ-ছাত্রলীগ যে ভুলভ্রান্তি করছে তা ধরতে পারত। কিন্তু বিএনপি সে পথে হাঁটছেই না।’ গতকাল শনিবার এক সংবাদ সম্মেলনে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি খায়রুজ্জামান লিটন এসব কথা বলেন।

নগরের মিয়াপাড়া সাধারণ গ্রন্থাগার মিলনায়তনে মহানগর আওয়ামী লীগের আয়োজনে ‘গণতান্ত্রিক অংশগ্রহণ ও সাংগঠনিক অগ্রগতি’ বিষয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

খায়রুজ্জামান লিটন বলেন, আওয়ামী লীগের রাজনীতিতে নারী ও তরুণ নেতৃত্বের বিকাশ ঘটছে। তৃণমূল পর্যায় থেকে কাউন্সিলের মাধ্যমে তুলে আনা হচ্ছে দক্ষ কর্মীদের। দলীয় কর্মী ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে তৈরি করা হচ্ছে ডেটাবেইস।

সংবাদ সম্মেলনে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, সাবেক সহসভাপতি মীর ইকবাল প্রমুখ উপস্থিত ছিলেন।