বিএনপি-সমর্থিত প্যানেল জয়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আতাউর রহমান ভূইয়া ও  মেজবাউল হক
আতাউর রহমান ভূইয়া ও মেজবাউল হক

মানিকগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-সমর্থিত প্যানেল বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থীরা সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১০টি পদে জয়ী হয়েছেন। সহসভাপতিসহ ৫টি পদ পেয়েছেন আওয়ামী লীগ-সমর্থিত প্যানেল সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থীরা। গত মঙ্গলবার এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নির্বাচিত প্রার্থীরা হলেন সভাপতি আতাউর রহমান ভূইয়া, সাধারণ সম্পাদক মেজবাউল হক, সহসাধারণ সম্পাদক ইউনুছ আলী সিকদার, পাঠাগার সম্পাদক বজলুর রহমান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আবুল খায়ের মুহাম্মদ আতাউর রহমান, হিসাব নিরীক্ষক (অডিটর) রেজাউল করিম। কার্যকরী সদস্যরা হলেন ফারুক মোল্লা, আবদুল করিম, শাহজাহান মিয়া ও জসিম উদ্দিন।
আওয়ামী লীগ-সমর্থিত প্যানেল থেকে বিজয়ীরা হলেন সহসভাপতি আবুল হোসেন, অর্থ সম্পাদক আমিনুল হক আকবর, ক্রীড়া সম্পাদক মীর আবু মো. আনিসুজ্জামান চৌধুরী, হিসাব নিরীক্ষক (অডিটর) বজলুর রহমান। এই প্যানেলে কার্যকরী সদস্য পদে আবুল কালাম আজাদ নির্বাচিত হয়েছেন।
নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মেহের উদ্দিন। তিনি বলেন, এবারের নির্বাচনে মোট ৪০৫ জন ভোটারের মধ্যে ৩৭৫ জন ভোটাধিকার প্রয়োগ করেন। বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে রাত একটার দিকে ফল ঘোষণা করা হয়।