বিএনপি-সমর্থিত প্রার্থীরা এগিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইল জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-সমর্থিত জাতীয়তাবাদী ঐক্য প্যানেলের প্রার্থীরা সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১১টি পদে জয়লাভ করেছেন। আওয়ামী লীগ-সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ একটি সহসভাপতিসহ ছয়টি পদ পেয়েছে। গত বৃহস্পতিবার নির্বাচন শেষে গভীর রাতে প্রধান নির্বাচন কমিশনার খান মোহাম্মদ খালেদ ফলাফল ঘোষণা করেন। বিএনপি-সমর্থিত প্যানেল থেকে সভাপতি পদে মো. আবু তালেব মিয়া, সহসভাপতি পদে মো. শামছুল হক সিদ্দিকী, সাধারণ সম্পাদক পদে মো. সাইফুল ইসলাম বিজয়ী হয়েছেন। সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের মো. তোফাজ্জল হোসেন মিয়া সহসভাপতি পদে বিজয়ী হয়েছেন।