বিএনপি হেরে যাওয়ার পর বলছে 'কিন্তু' আছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের আগে বিএনপি কত কথা বলেছে। নির্বাচনের দিন সকালে বিএনপির প্রার্থী বলেছেন, ভোট ভালোই চলছে। দুপুরেও বলেছেন ভালো। সন্ধ্যায়ও বলেছেন ভালো। হেরে যাওয়ার পর বলেন ‘কিন্তু’ আছে।
গতকাল শনিবার সন্ধ্যায় ভোলা সদর উপজেলার পরানগঞ্জ বাজার জামে মসজিদের নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তোফায়েল আহমেদ এসব কথা বলেন। তিনি বলেন, বিএনপি ২০১৪ সালের জাতীয় নির্বাচনে অংশ না নিয়ে ভুল করেছিল। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিয়ে সেই ভুল স্বীকার করে নিয়েছে।