বিএনপিও আনন্দিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের ভূখণ্ডে মিশে যাওয়া বিলুপ্ত ছিটমহলগুলোর মানুষদের জন্য শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও অর্থনৈতিক উন্নয়নের জন্য সব ধরনের উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি।
গতকাল শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে দলের মুখপাত্র আসাদুজ্জামান রিপন এ আহ্বান জানান। তিনি বলেন, ‘৫২ হাজার মানুষের ৬৮ বছরের কান্নাভেজা মুক্তির আনন্দে আমরাও আনন্দিত।
বাংলাদেশের নতুন এসব নাগরিক আমাদের মূলধারায় মিশে যাবেন, এটি একটি ঐতিহাসিক ঘটনা।’ তাঁরা যাতে সংবিধান অনুযায়ী সমতার দৃষ্টিতে সব সুযোগ-সুবিধা পান, তা নিশ্চিত করতে সরকারের প্রতি তিনি আহ্বান জানান।
ক্ষমতাসীনদের অধীনে দেশে সুষ্ঠু-অবাধ-নিরপেক্ষ নির্বাচনের আর কোনো পথ খোলা নেই উল্লেখ করে আসাদুজ্জামান বলেন, এ জন্য দ্রুত একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠানে করণীয় ঠিক করতে সবার সঙ্গে আলোচনার প্রক্রিয়া শুরু করতে হবে।