বিএনপিকে ধ্বংস করা যাবে না: মোশাররফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপিকে ধ্বংস করার চেষ্টা হচ্ছে এমন অভিযোগ করে দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে রাজনীতি করে। তাই জনগণের মন থেকে বিএনপিকে মুছে ফেলা বা ধ্বংস করা যাবে না।
গতকাল শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় মোশাররফ এসব কথা বলেন। বিএনপি-সমর্থক চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ওই আলোচনা সভার আয়োজন করে।
মোশাররফ বলেন, গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে আওয়ামী লীগ। তারা নিজেরাই নিজেদের নির্বাচিত ঘোষণা করেছে।
বিএনপির এই নেতা উপকূলীয় অঞ্চলে সৃষ্ট ঘূর্ণিঝড়ের কবলে পড়া মানুষদের রক্ষা করতে সরকারের প্রতি অনুরোধ জানান। পাশাপাশি দলীয় নেতা-কর্মী ও পেশাজীবীদেরও মানবতার সেবায় এগিয়ে আসার আহ্বান জানান।
অন্যান্যের মধ্যে ড্যাবের সভাপতি এম আজিজুল হক, মহাসচিব এ জেড এম জাহিদ হোসেন প্রমুখ বক্তব্য দেন।