বিএনপিকে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান নাসিমের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, তাঁরা ফাঁকা মাঠে গোল দিতে চান না। গতকাল শুক্রবার আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন।

জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত স্মরণসভায় মোহাম্মদ নাসিম বলেন, আগামী নির্বাচনে তাঁরা জিততে চান। এ লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। তিনি বলেন, নির্বাচন কমিশনের বিরোধিতা ও কারচুপির অভিযোগ বিএনপি সব সময় করে। প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের স্মৃতিচারণা করে তিনি তাঁকে একজন দক্ষ সাংসদ হিসেবে বর্ণনা করেন।

জোটের কার্যকরী সভাপতি সৈয়দ হাসান ইমামের সভাপতিত্বে আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য আক্তারুজ্জামান, ইনামুল হক, রোকেয়া প্রাচী প্রমুখ। বিজ্ঞপ্তি