বিএনপিকে নির্বাচনে আনতে সব ব্যবস্থা নিয়েছিলাম: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গণভবনে আজ বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: ফোকাস বাংলা
গণভবনে আজ বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: ফোকাস বাংলা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘সাংবিধানিক বাধ্যবাধকতার জন্য নির্বাচন করতে হয়েছে। নির্বাচনে বিএনপিকে আনার জন্য আমরা সব ধরনের ব্যবস্থা করেছিলাম। কিন্তু তারা নির্বাচনে অংশ তো নেয়নি বরং নির্বাচন বানচাল করার চেষ্টা করেছে।’
আজ বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে গত ৫ জানুয়ারির নির্বাচন প্রসঙ্গে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংযুক্ত আরব আমিরাত সফর নিয়ে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
প্রধানমন্ত্রী বলেন, ‘নির্বাচন না হলে কী হতো? ১/১১-এর ধাক্কা তো এর আগে সামলাতে হয়েছে।’ তিনি বলেন, ‘একটা নির্বাচন হলে তো আরেকটা নির্বাচন আসবেই। নির্বাচন সময়মতোই হবে। যে যার মতো যা বুঝতে চায়, বুঝে নিক। আমি তো বুঝিয়ে দিতে পারব না।’
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘জনগণ ভোট দিয়ে পাঁচ বছরের জন্য সরকার নির্বাচন করে। এর আগে কোনো সরকারই পাঁচ বছর ক্ষমতায় থাকেনি। ১৯৯৬-২০০১ সাল পর্যন্ত টানা পাঁচ বছর ক্ষমতায় থেকে আমরাই দৃষ্টান্ত স্থাপন করেছিলাম।’