প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সদ্য সমাপ্ত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে, যা দেশ-বিদেশেও স্বীকৃত। বিএনপির সাধারণ সম্পাদক বলেছেন, এ নির্বাচন তাঁদের আংশিক বিজয়। বিএনপির অপর পক্ষ এ নির্বাচনের বিচার বিভাগীয় তদন্ত চায়। এতে বোঝা যায়, বিএনপিতে ঐক্য নেই। তাই তারা নানা সুরে কথা বলছে। অন্যদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ঐক্যবদ্ধ, তাই এক সুরে কথা বলে।
গতকাল রোববার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী বাইপাস অংশের ফতেহপুর রেলওয়ে ওভারপাস নির্মাণকাজ পরিদর্শনের সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেন প্রকল্পের পরিচালক আফতাব হোসেন খান, সেনাবাহিনীর প্রকল্প প্রকৌশলী মেজর মাহবুবুর রহমান।