বিএনপিতে চাঁদপুর থেকে ২১ নেতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির জাতীয় কার্যনির্বাহী কমিটিতে চাঁদপুরের ২১ জন নেতা স্থান পেয়েছেন। তাঁদের মধ্যে সাবেক কয়েকজন সাংসদসহ জেলার সাবেক ও বর্তমান দায়িত্বশীল নেতারা রয়েছেন। দলের চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদে রয়েছেন সাবেক সাংসদ নুরুল হুদা, আতাউর রহমান ঢালী ও বোরহান উদ্দিন। এ ছাড়া আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক পদে রয়েছেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহছানুল হক মিলন, ব্যাংক ও রাজস্ববিষয়ক সম্পাদক হচ্ছেন হারুনুর রশিদ, প্রশিক্ষণবিষয়ক সম্পাদক সাবেক মহিলা সাংসদ রাশেদা বেগম হীরা, প্রবাসীকল্যাণবিষয়ক সম্পাদক জেলা বিএনপির বর্তমান আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক।