নওগাঁ সদর ও মহাদেবপুর উপজেলায় ২২টি ইউনিয়ন পরিষদের (ইউপি) মধ্যে ১২টিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হয়েছেন ১৪ জন। আর ১৮টি ইউপিতে বিএনপির বিদ্রোহী প্রার্থী হয়েছেন ২৩ জন।
মহাদেবপুর উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার ১০টি ইউপিতে চেয়ারম্যান পদে মোট ৫৩ জন প্রার্থী হয়েছেন। এর মধ্যে ৯টি ইউপিতে বিএনপির বিদ্রোহী প্রার্থী হয়েছেন ১২ জন। তাঁরা হলেন মহাদেবপুর সদর ইউপিতে রিয়াছাত হায়দার ও আবদুল মান্নান চৌধুরী; হাতুড়ে আবদুল মতিন মণ্ডল; সফাপুরে জিয়াউল হক ও সেকান্দার আলী; উত্তরগ্রামে আবিদ হোসেন সরকার, চেরাগপুরে এশরাক হোসেন; ভীমপুরে আবদুল লতিফ ও এস এ হামিদ; চান্দাশে মিজানুর রহমান; এনায়েতপুরে শামসুজ্জামান এবং রাইগাঁতে মোফাখখারুল ইসলাম। এদিকে এনায়েতপুর ইউপিতে রফিকুল ইসলাম ও খাজুর ইউপিতে আকরামুল ইসলাম আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী।
নওগাঁ সদর উপজেলার ১২টি ইউপিতে চেয়ারম্যান প্রার্থী হয়েছেন মোট ৫৬ জন। এর মধ্যে ৯টি ইউপিতে বিএনপির বিদ্রোহী প্রার্থী ১১ জন। তাঁরা হলেন বর্ষাইল ইউপিতে আবদুস কুদ্দুস ও স ম আ আল কাফী তুহিন; হাঁপানিয়ায় আবদুল বাকী পাভেল; চণ্ডিপুরে কাজী আবদুল করিম ও হামিদুল ইসলাম; শৈলগাছীতে মমতাজ হোসেন; কীর্ত্তিপুরে আলমগীর কবির; বক্তারপুরে নাজমুল হুদা; তিলকপুরে আলমগীর কবির; বোয়ালিয়াতে এস এম শামীম আসাদ ও বলিহারে সরদার শাহাজান।
অন্যদিকে ১০ ইউপিতে ১২ জন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হয়েছেন। তাঁরা হলেন চণ্ডিপুর ইউপিতে জামিলুর রহমান; বর্ষাইলে খলিলুর রহমান; হাঁপানিয়ায় আবদুল কাশেম আকন্দ; দুবলহাটিতে কুমার শিবেন্দ্রলাল রায় চৌধুরী; শিকারপুরে ময়নুল হক; শৈলগাছীতে জুলফার নাঈম; কীর্ত্তিপুরে রেজাউল হক; বক্তারপুরে আতাউলক হক ও গোলাম মোস্তফা; তিলকপুরে নূর নবী আলম; হাসাইগাড়ীতে আবদুল গফুর মণ্ডল ও বলিহারে আবদুল আজিজ মল্লিক।