বিএনপিতে যোগ দিলেন মাটিরাঙ্গার সাবেক মেয়র
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌরসভার সাবেক মেয়র নাসির আহম্মেদ চৌধুরীর নেতৃত্বে তিন শতাধিক ব্যক্তি গতকাল সোমবার বিএনপিতে যোগ দিয়েছেন।
খাগড়াছড়ি শহরের কলাবাগানে বিএনপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তাঁরা বিএনপিতে যোগ দেন। অনুষ্ঠানে সাবেক সাংসদ ওয়াদুদ ভূঁইয়া দলে নবাগতদের স্বাগত জানান।
অনুষ্ঠানে নাসির আহম্মেদ চৌধুরী বলেন, ‘গণমানুষের দল বিএনপি। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও সাবেক সাংসদ ওয়াদুদ ভূঁইয়ার প্রতি আস্থা-বিশ্বাস রেখে বিএনপিতে যোগদান করেছি।’
যোগদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সহসভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, মনীন্দ্র কিশোর ত্রিপুরা, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক শহীদুল ইসলাম ফরহাদ এবং মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম।
এ সময় জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।