প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি-সম্পাদকসহ ২১ পদের মধ্যে ২০টিতেই বিএনপিপন্থীরা জয় পেয়েছেন। গত বুধবার রাত সাড়ে ১১টার দিকে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের ব্যানারে নাজমুস সাদাত-আফতাবুর রহমান প্যানেল এই জয় পেয়েছে। আওয়ামী লীগের বিদ্রোহী সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের ব্যানারের প্যানেল থেকে সদস্য পদে একজনমাত্র নির্বাচিত হয়েছেন। রাজশাহী আইনজীবী সমিতি সূত্রে জানা যায়, নির্বাচনে মোট ৫৩৯ জন ভোটারের মধ্যে ৪৮৮ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে মোট তিনটি প্যানেল অংশ নেয়। এগুলো হলো আওয়ামী লীগপন্থী সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের ব্যানারে দুটি ও জাতীয়বাদী আইনজীবী ঐক্য পরিষদের ব্যানারে একটি।