বিএনপির অগ্নিসন্ত্রাস থেকে শিশুরাও রেহাই পায়নি: হাছান মাহমুদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস থেকে শিশুরাও রেহাই পায়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ। তিনি বলেন, ‘যখন আমরা শিশুদের মেধা-মনন বিকাশের কথা বলছি, শিশুদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখি, তখন একটি রাজনৈতিক দল এসএসসি পরীক্ষার সময় রাজনৈতিক লিপ্সা চরিতার্থ করার জন্য অবরোধ ডাকে। মাইসা, অনিকের মতো অনেক শিশু-কিশোরের, তাদের পরিবারের স্বপ্ন ধূলিস্যাৎ হয়েছে বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাসের কারণে।’
গতকাল শুক্রবার রাজধানীর উদয়ন স্কুলে বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা আয়োজিত বার্ষিক সাংস্কৃতিক উৎসবে হাছান মাহমুদ এসব কথা বলেন। তিনি আরও বলেন, রাজনীতিকেরা দেশ চালাচ্ছে এবং ভবিষ্যতেও চালাবে। তাই রাজনীতিতে অবশ্যই মেধাবী মানুষের প্রয়োজন। বিজ্ঞপ্তি।