বিএনপির অনেক নেতাই এখন জাতীয় পার্টিতে যোগ দেবে: এরশাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, বিএনপির অনেক নেতাই এখন জাতীয় পার্টিতে যোগ দেবেন। কারণ, আগামী নির্বাচনে জাতীয় পার্টিই সম্ভাবনাময় শক্তি।
সোমবার বিএনপির সাবেক সংসদ সদস্য এটিএম আলমগীরের আনুষ্ঠানিকভাবে জাতীয় পার্টিতে যোগদান অনুষ্ঠানে বক্তৃতায় এরশাদ এ কথা বলেন।
এরশাদ বলেন, আগামী নির্বাচনে কেউ সিল মারতে পারবে না। কারণ, সারা বিশ্ব এই নির্বাচনের দিকে তাকিয়ে আছে। সাধারণ মানুষ আবার জাতীয় পার্টির নেতৃত্বে শান্তিময় সরকার দেখতে চায়।
এটিএম আলমগীর কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) সংসদীয় আসন থেকে পঞ্চম ও ষষ্ঠ সংসদে বিএনপিদলীয় সংসদ সদস্য ছিলেন।
যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, ভাইস চেয়ারম্যান শফিকুর রহমানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।