প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বিএনপির আন্দোলন কাগজ আর গণমাধ্যমের মধ্যে সীমাবদ্ধ। তারা জনগণের কাছেও নেই, রাজপথেও নেই।
হানিফ গতকাল বৃহস্পতিবার সকালে কুষ্টিয়া শহরের পিটিআই সড়কে নিজ বাড়িতে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময়ের সময় সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বিএনপি অহেতুক নিজেদের ব্যর্থতার দায়ভার সরকারের ওপর চাপিয়ে দিয়ে নিজেরা রক্ষা পাওয়ার চেষ্টা করছে। এই মিথ্যাচার করে আসলে নিজেদের ওইভাবে উপস্থিত করার সুযোগ নেই।
আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘বিএনপির সংগঠন ও কর্মসূচি নিয়ে আমাদের ভাবনার কিছু নেই। তারাই ভাববে, তাদেরই ভাবনার বিষয়।’ এ সময় সেখানে জেলা আওয়ামী লীগের সহসভাপতি রবিউল ইসলাম, শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খানসহ দলের অন্যান্য নেতা-কর্মী উপস্থিত ছিলেন।