বিএনপির আন্দোলন নিয়ে দুশ্চিন্তা নেই আ.লীগের: কাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি নয়, সাম্প্রদায়িক উগ্রবাদ মোকাবিলাই আওয়ামী লীগের বড় চ্যালেঞ্জ বলে মনে করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল শনিবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মহানগর আওয়ামী লীগের এক বর্ধিত সভায় ওবায়দুল কাদের এই কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপির আন্দোলন নিয়ে তাঁদের দুশ্চিন্তা নেই। বিএনপির আন্দোলনের নামে তর্জন-গর্জনই সার। তিনি বলেন, তাদের আন্দোলনে এখন মরা গাঙে জোয়ার আসবে না। সরকারের মূল চ্যালেঞ্জ সাম্প্রদায়িক উগ্রবাদ।
বিএনপির সক্ষমতা নিয়ে ওবায়দুল কাদের বলেন, বিএনপির আন্দোলন এখন আওয়ামী লীগের জন্য দুশ্চিন্তার কারণ নয়। কারণ, গত সাত বছরে প্রমাণ হয়েছে, তাদের এখন আন্দোলন করার শক্তি নেই, সামর্থ্য নেই, সাহস নেই এবং জনসমর্থন নেই।