বিএনপির আন্দোলন রুখতে পারবে না: আব্বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস বলেছেন, আওয়ামী লীগ দলীয় কর্মীদের দিয়ে গুণ্ডামি করাতে পারবে, বিএনপির নেতা-কর্মীদের জেলে দিতে পারবে, কিন্তু বিএনপির আন্দোলন রুখতে পারবে না।
জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে গতকাল শুক্রবার বিকেলে এক আলোচনা সভায় মির্জা আব্বাস এ কথা বলেন। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ‘কারামুক্তি দিবস’ উপলক্ষে জাতীয়তাবাদী যুবদল এই আলোচনা সভার আয়োজন করে।