বিএনপির আন্দোলনের বাতি এখন নিবু নিবু: ত্রাণমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী বলেছেন, বিএনপির কাগুজে বিবৃতিনির্ভর কর্মসূচি এখন আর কেউ পালন করে না। বিএনপির আন্দোলনের বাতি এখন নিবু নিবু করছে। যেকোনো সময় এটি নিভে যাবে।
আজ রোববার দুপুরে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ে মাসিক আইনশৃঙ্খলা ও সমন্বয় সভায় যোগদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মোফাজ্জল হোসেন চৌধুরী এসব কথা বলেন।
ত্রাণমন্ত্রী বলেন, বিএনপি বর্তমানে ‘রাজনৈতিক জ্ঞানশূন্য’ হয়ে বারবার এমন কর্মসূচি দিচ্ছে। তাদের হরতাল-অবরোধ কর্মসূচি বর্তমানে পাগলের কারবারে পরিণত হয়েছে।
জেলা প্রশাসক ইসমাইল হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন চাঁদপুর-৪ আসনের সাংসদ মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া, সংরক্ষিত আসনের সাংসদ নুরজাহান মুক্তা প্রমুখ।