বিএনপির উদ্বেগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরে ইতালীয় নাগরিক পিয়েরো পারোলারির ওপর দুর্বৃত্তের হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে নিন্দা জানিয়েছে বিএনপি। আজ বুধবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মুখপাত্র আসাদুজ্জামান রিপন এই নিন্দা জানান।
তিনি বলেন, ‘নতুন করে এই ধরনের হামলার ঘটনায় আবারও উদ্বেগ ও উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে। এই অবস্থায় কালক্ষেপণ বা দোষারোপের রাজনীতি না করে সরকারের উচিত প্রকৃত সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা।’
আজ সকাল আটটার দিকে দিনাজপুর শহরের মির্জাপুর এলাকায় বিআরটিসি বাস ডিপোর সামনে দুর্বৃত্তের গুলিতে আহত হন ইতালীয় নাগরিক পিয়েরো পারোলারি। তিনি এখন দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।