বিএনপির উন্নয়নের 'লিস্ট' বলতে গেলে সময় শেষ হয়ে যাবে:খালেদা

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, বর্তমান সরকার কোনো উন্নয়ন করেনি। বিএনপি ক্ষমতায় থাকতে অনেক উন্নয়ন হয়েছে। সে উন্নয়নের ‘লিস্ট’ বলতে গেলে সময় শেষ হয়ে যাবে, অন্য কোনো কথা বলা যাবে না।
আজ বুধবার বিকেলে কিশোরগঞ্জে ২০-দলীয় জোটের জনসভায় খালেদা জিয়া এসব কথা বলেন। কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজ মাঠে বিকেল সাড়ে চারটার দিকে জনসভায় বক্তব্য শুরু করেছেন তিনি।
যুদ্ধাপরাধীদের মুক্তির দাবিতে সরব জামায়াতআজ সকালে সড়কপথে রাজধানীর গুলশান থেকে কিশোরগঞ্জ যান খালেদা জিয়া। তাঁর যাত্রাপথের অভিজ্ঞতা তুলে ধরে বিএনপির নেত্রী অভিযোগ করেন, সরকার রাস্তাঘাটের কোনো উন্নয়ন করেনি। রাস্তার বেহাল অবস্থা। ঢাকা থেকে কিশোরগঞ্জে যেতে তাঁর শরীর ব্যথা হয়ে গেছে।
বিএনপির চেয়ারপারসন বলেন, বর্তমান রাষ্ট্রপতিসহ কিশোরগঞ্জ থেকে তিনজন রাষ্ট্রপতি হয়েছেন, কয়েকজন মন্ত্রীও আছেন। কিন্তু এ জেলার কোনো উন্নয়ন হয়নি। তরুণ কর্মী-সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, ‘যারা দেশের জন্য কাজ করে না। যতই নিজ এলাকার লোক হয় না কেন ভোট দিয়ে কোনো লাভ হয়? আগে ভোট দিয়েছেন কোনো উন্নয়ন হয়েছে? হয় নাই।’