প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের নিকলী উপজেলা বিএনপির ১১১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গত বৃহস্পতিবার কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি ফজলু রহমান ও সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে বদরুল মোমেনকে আহ্বায়ক ও ১৭ জনকে যুগ্ম আহ্বায়ক করে ওই কমিটি গঠন করা হয়। গত ২১ মে দুই পক্ষের দ্বন্দ্বের কারণে জেলা বিএনপির এক সভায় নিকলী উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। বদরুল মোমেন বলেন, সাত মাস ১০ দিন পর আহ্বায়ক কমিটি হওয়ায় নেতা-কর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।