বিএনপির কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে উপজেলা বিএনপির কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে বর্তমান আহ্বায়ক হারুনুর রশিদকে সভাপতি ও সদস্যসচিব শরীফ মো. ইউনুছকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। গত বৃহস্পতিবার ফরিদগঞ্জ রূপসা ইউনিয়নের হারুনুর রশিদ শিক্ষা কমপ্লেক্স মাঠে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সলিম উল্যা ওরফে সেলিম। এতে উপজেলা বিএনপির আহ্বায়ক লায়ন হারুনুর রশিদ সভাপতিত্ব করেন।