বিএনপির কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ছয়টি ইউনিয়নে বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। গত শুক্রবার উপজেলা বিএনপির এক সভায় এ কমিটি ঘোষিত হয়। উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক ওই কমিটি ঘোষণা করেন। গত শনিবার ওই কমিটির অনুমোদন দেওয়া হয়। উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মিরান হোসেন মিয়াজী বলেন, নায়েরগাঁও উত্তর ইউনিয়নে মো. মহসীন উদ্দিন প্রধান, নায়েরগাঁও দক্ষিণে আবদুল মজিদ তালুকদার, খাদেরগাঁওয়ে মো. আবদুল হাই, নারায়ণপুরে মো. আনোয়ার হোসেন ভূঁইয়া, উপাদী উত্তরে মো. বেলায়েত হোসেন ও উপাদী দক্ষিণ ইউনিয়নে মো. জসিমউদ্দিন পাটোয়ারীকে আহ্বায়ক করে এ কমিটি গঠন করা হয়।