বিএনপির কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা ও পৌর বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা বিএনপির কার্যালয়ের পাশে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি মেহেদী আহম্মেদ। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সোহরাব উদ্দীন। সম্মেলন শেষে মেহেদী আহম্মেদ ভেড়ামারা উপজেলা বিএনপিতে শিহাবুল ইসলামকে সভাপতি ও তৌহিদুল ইসলামকে সাধারণ সম্পাদক এবং পৌর কমিটিতে আবু দাউদকে সভাপতি ও আমজাদ হোসেনকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করেন।