প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি ও গুম-খুনের প্রতিবাদে সাবেক সাংসদ ওয়াদুদ ভুঁইয়ার নেতৃতে গতকাল বুধবার খাগড়াছড়ি শহরে দেয়ালে পোস্টার লাগানো কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি। এ সময় খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবদুল মালেক মিন্টু, তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এম এন আবছার, খনি রঞ্জন ত্রিপুরা, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নাসির আহমেদ চৌধুরী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মাহবুব আলম সবুজ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলামসহ বিএনপির বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।