বিএনপির কর্মসূচিতে পুলিশি বাধার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে নগরের ২ নম্বর গেট এলাকায় বিপ্লব উদ্যানে জিয়াউর রহমানের সৌধে শ্রদ্ধা জানাতে যায় জাতীয়তাবাদী মহিলা দলের নেতা-কর্মীরা। কিন্তু  আগে থেকেই উদ্যানের ফটকে অবস্থান নেয় পুলিশ। তাই বিএনপির নারী কর্মীরা উদ্যানের বাইরে দাঁড়িয়ে স্লোগান দেন। ছবি: প্রথম আলো

বন্দরনগর চট্টগ্রামে আজ মঙ্গলবার দলের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে পুলিশ বাধা দিয়েছে বলে অভিযোগ করেছে চট্টগ্রাম মহানগর বিএনপি। এতে নেতা-কর্মীরা বিপ্লব উদ্যানে গিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সৌধে শ্রদ্ধা জানাতে পারেননি বলেও জানান নেতারা।

বিপ্লব উদ্যানে জিয়াউর রহমানের সৌধে বিএনপির নেতা-কর্মীরা শ্রদ্ধা জানাতে গেলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশ একজনকে ধরে নিয়ে যেতে চাইলে নারী কর্মীরা তাঁকে ছাড়িয়ে আনেন। ছবি: প্রথম আলো
বিপ্লব উদ্যানে জিয়াউর রহমানের সৌধে বিএনপির নেতা-কর্মীরা শ্রদ্ধা জানাতে গেলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশ একজনকে ধরে নিয়ে যেতে চাইলে নারী কর্মীরা তাঁকে ছাড়িয়ে আনেন। ছবি: প্রথম আলো

দলের নগর কমিটির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের ভাষ্য, ‘সকালে ষোলোশহরের বিপ্লব উদ্যানে জিয়াউর রহমানের সৌধে দলের নেতা-কর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে গেলে পুলিশ তাঁদের বাধা দেয়। এতে নেতা-কর্মীরা ভেতরে ঢুকতে পারেননি। এ ছাড়া দলের কার্যালয় নাসিমন ভবনের সামনেও পুলিশ তাঁদের জড়ো হতে দেয়নি।’

বিএনপির মিছিলে পুলিশ ধাওয়া দেয়। ছবি: প্রথম আলো
বিএনপির মিছিলে পুলিশ ধাওয়া দেয়। ছবি: প্রথম আলো

শাহাদাত হোসেন আরও বলেন, তাঁরা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে নাসিমন ভবনের সামনে জমায়েত ও বিপ্লব উদ্যানে সমাবেশের জন্য পুলিশের কাছে অনুমতি চেয়েছিলেন। কিন্তু পুলিশ অনুমতি দেয়নি। পরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে গেলেও পুলিশ বাধা দেয়।

বিএনপির ব্যানার এক পুলিশ কর্মীর হাতে। ছবি: প্রথম আলো
বিএনপির ব্যানার এক পুলিশ কর্মীর হাতে। ছবি: প্রথম আলো

পুলিশের বাধার পর নেতা কর্মীরা রাঙ্গুনিয়ায় জিয়াউর রহমানের প্রথম কবরে শ্রদ্ধা জানাতে গাড়িবহর নিয়ে যান।

পুলিশের ধাওয়া খেয়ে ফুলের স্তবক ফেলেই পালান বিএনপির কর্মীরা। ছবি: প্রথম আলো
পুলিশের ধাওয়া খেয়ে ফুলের স্তবক ফেলেই পালান বিএনপির কর্মীরা। ছবি: প্রথম আলো

অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম শহীদুর রহমান প্রথম আলোকে বলেন, বিএনপিকে দলীয় কার্যালয় নাসিমন ভবনের ভেতরে কর্মসূচি পালনের অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু রাস্তার বাইরে দাঁড়িয়ে বিক্ষোভ বা কোথাও সমাবেশে অনুমতি দেওয়া হয়নি।