বিএনপির কর্মিসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা জেলা বিএনপির কর্মিসভা গতকাল রোববার সকালে শহরের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। চলমান গণতান্ত্রিক আন্দোলনকে বেগবান করার লক্ষ্যে ২০-দলীয় জোটের উদ্যোগে ওই সভার আয়োজন করা হয়। জেলা বিএনপির সভাপতি রহমতুল্লাহ পলাশের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য শহিদুল আলম। অন্যান্যের মধ্যে ছিলেন জেলা কমিটির সাধারণ সম্পাদক আবদুল আলিম, সহসভাপতি আবদুস সামাদ, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, জেলা কৃষক দলের সভাপতি আবু জাহিদুলসহসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতা।