বিএনপির কর্মিসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের উলিপুর উপজেলা বিএনপির কির্মসভা গত মঙ্গলবার রাতে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। উপজেলা বিএনপির কার্যালয়ে ওই কর্মিসভা হয়।
নজরুল ইসলাম খান বলেন, ‘এই সরকার দানবীয় সরকার, দুর্নীতিগ্রস্ত সরকার, দেশের মানুষের ওপর জগদ্দল পাথরের মতো চেপে আছে। তারা জনগণের ভোটে নির্বাচিত হয়নি।’
সভায় সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি হায়দার আলী মিঞা। বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, জেলা বিএনপির সভাপতি তাসভীর-উল-ইসলাম। বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সোহেল হোসেন কায়কোবাদ, কুড়িগ্রাম পৌরসভার সাবেক মেয়র নুর ইসলাম, উলিপুর পৌরসভার মেয়র তারিক আবুল আলা চৌধুরী প্রমুখ।