বিএনপির কাউন্সিল অধিবেশন শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির ৬ষ্ঠ জাতীয় কাউন্সিল অধিবেশন বিকেল সাড়ে ৪টায় শুরু হয়েছে। এতে সভাপতিত্ব করছেন দলটির চেয়ারপারসন খালেদা জিয়া। কাউন্সিল অধিবেশনে দলটি তিন হাজারের বেশি কাউন্সিলর উপস্থিত আছে।
এই অধিবেশন দলের চেয়ারপারসন পদে খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে তারেক রহমানকে কাউন্সিলররা চূড়ান্ত অনুমোদন দেবেন। এ ছাড়া দলের গঠনতন্ত্রে আনা পরিবর্তনগুলোরও অনুমোদন দেবেন তাঁরা।
বিএনপির একটি সূত্র জানিয়েছে, কাউন্সিল পরবর্তী মহাসচিব নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা আছে। তবে এই অধিবেশনে মহাসচিব পদে নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই। কাউন্সিলররা শেষ পর্যন্ত জাতীয় নির্বাহী কমিটি, জাতীয় স্থায়ী কমিটি ও মহাসচিব নির্বাচন করার ক্ষমতা চেয়ারপারসনের ওপর ছেড়ে দিতে পারেন।