বিএনপির কাউন্সিলের তারিখ চূড়ান্ত হতে পারে কাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আওয়ামী লীগের পর বিএনপিও তাদের কাউন্সিলের তারিখ চূড়ান্ত করতে চায়। আগামীকাল শনিবার দলের স্থায়ী কমিটির সদস্যদের বৈঠকে কাউন্সিলের তারিখ চূড়ান্ত করা হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে।
সূত্রটি জানায়, আগামীকাল রাত সাড়ে আটটায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন। বৈঠকটি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে হওয়ার কথা। মূলত পৌরসভা নির্বাচন পর্যালোচনা ও দলের কাউন্সিল নিয়ে আলোচনার জন্য এ বৈঠক ডাকা হয়েছে বলে সূত্রটি জানায়।
জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, কাল শনিবার রাতে দলের স্থায়ী কমিটির বৈঠক। সেখানে দলের কাউন্সিল, পুনর্গঠন, প্রধান বিচারপতি এস কে সিনহার সাম্প্রতিক বক্তব্যসহ সমসাময়িক রাজনীতি নিয়ে আলোচনা হতে পারে।