বিএনপির কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নেতাদের ঢুকতে দেওয়া হলেও কর্মীদের ঢুকতে বাধা দেয় পুলিশ। ছবি: সাহাদাত পারভেজ
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নেতাদের ঢুকতে দেওয়া হলেও কর্মীদের ঢুকতে বাধা দেয় পুলিশ। ছবি: সাহাদাত পারভেজ

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আজ শুক্রবার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে ছাত্রদল ও মহিলা দলের সেখানে কেক কাটার কর্মসূচি ছিল।

তবে রাত দুইটার দিকে এই কর্মসূচি স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয় বলে সূত্র জানিয়েছে।

এ বিষয়ে ছাত্রদল ও মহিলা দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সরেজমিনে দেখা যায়, অন্য সময়ও কার্যালয়ের সামনে পুলিশ থাকলে এখন প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। সেখানে এপিসি, জলকামান, প্রিজন ভ্যান রাখা হয়েছে।
কার্যালয়ে নেতাদের ঢুকতে দেওয়া হলেও কর্মীদের ঢুকতে দেওয়া হচ্ছে না।

এই পরিস্থিতিতে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তাত্ক্ষণিক ব্রিফিংয়ে বলেন, সকাল থেকে আইনশৃঙ্খলার পোশাকধারী ও সাদা পোশাকধারী বাহিনী কেন্দ্রীয় কার্যালয়ে নেতা-কর্মীদের আসতে বাধা দিচ্ছে।

সকাল থেকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় অবরুদ্ধ করে রাখা হয়েছে অভিযোগ করে তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানান।

অতিরিক্ত পুলিশ মোতায়েনের বিষয়ে জানতে চাইলে মতিঝিল বিভাগের অতিরিক্ত উপকমিশনার আসাদুজ্জামান বলেন, ‘আজ ১৫ আগস্ট। সারা দেশে নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। সার্বিক নিরাপত্তার অংশ হিসেবে সব মিলিয়ে আজ বিএনপির কার্যালয়ের সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে।’