বিএনপির কালকের কর্মসূচি প্রত্যাহারের আহ্বান আ.লীগের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির আগামীকালের ‘গুম দিবস’ উপলক্ষে ঢাকাসহ সারা দেশে মানববন্ধন কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানিয়েছে ঢাকা মহানগর আওয়ামী লীগ। গতকাল রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় এ আহ্বান জানান ত্রাণমন্ত্রী ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী।
ত্রাণমন্ত্রী বলেন, ‘আমাদের কর্মসূচি দেড় মাস আগে ঘোষণা করা হয়েছে। এটা বিভিন্ন গণমাধ্যমে এসেছে।’ জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর আওয়ামী লীগ ৩০ আগস্ট বিকেল তিনটায় সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে। সভায় প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই সমাবেশ সফল করার জন্য এ বর্ধিত সভা হয়। একই দিন রাজধানীসহ সারা দেশে ‘গুম দিবস’ উপলক্ষে মানববন্ধন কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি।