বিএনপির জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির নেতৃত্বাধীন জাতীয়তাবাদী আইনজীবী ঐক্যজোটের (খতিব-এনাম) প্যানেল জয়ী হয়েছে। গত শুক্রবার বেলা দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ভোট গ্রহণ হয়। শুক্রবার রাত ১২টার দিকে ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনের প্রধান কমিশনার মমতাজুর রহমান বলেন, নির্বাচনে ১৫টি পদের মধ্যে জাতীয়তাবাদী ঐক্যজোটের খতিবুদ্দিন আহম্মদ সভাপতি, এনাম আলী সাধারণ সম্পাদকসহ ১২টি পদে জয়লাভ করেছে। আওয়ামী লীগ-সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ (পুতুল-তাহের) প্যানেল সহসভাপতি পদসহ তিনটি পদে জয়ী হয়েছে।