বিএনপির জাতীয় ঐক্যের অনেকে 'ধান্ধাবাজ': অলি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির জাতীয় ঐক্য উদ্যোগে ২০-দলীয় জোটের বাইরে যেসব দল যেতে পারে তাদের অনেক নেতাকে ‘ধান্ধাবাজ’ ও ‘দুর্নীতিবাজ’ বলে মন্তব্য করেছেন এলডিপির সভাপতি অলি আহমদ। তবে তিনি কোনো দল বা ব্যক্তির নাম উল্লেখ করেননি।
গতকাল শনিবার রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় অলি আহমদ এ মন্তব্য করেন।
বিএনপির জঙ্গিবাদবিরোধী জাতীয় ঐক্যের উদ্যোগকে জোটের শরিক এলডিপি কীভাবে দেখছে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অলি আহমদ বলেন, জাতীয় ঐক্যের জন্য যেদিন ২০-দলীয় জোটের বাইরের দলগুলোর সঙ্গে বৈঠক করার সিদ্ধান্ত হয়, সেদিন তিনি ছিলেন না। দেশের বাইরে ছিলেন।
অলি আহমদ বলেন, ‘যাঁরা আমাদের জোটের বাইরে আছেন, তাঁদের সঙ্গে বিএনপির পক্ষ থেকে একাধিবার বৈঠক হয়েছে।