প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, জঙ্গিবাদ-জামায়াতের সঙ্গে সম্পর্ক ও মোসাদ-আইএসের সঙ্গে আঁতাত করে বিএনপির জাতীয় ঐক্যের আহ্বান রাজনৈতিক চতুরতা ছাড়া আর কিছুই নয়।
গতকাল শনিবার রাজধানীর পল্টন মোড়ে ফেনী সমিতি মিলনায়তনে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির বিকল্প সদস্যদের প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে রাশেদ খান মেনন এ কথা বলেন।
ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা বলেন, মানবতাবিরোধী অপরাধের বিচারকে কেন্দ্র করে পাকিস্তান ও তুরস্ক বারবার কূটনৈতিক শিষ্টাচারবহির্ভূত আচরণ করছে। কর্মশালায় সভাপতিত্ব করেন সংগঠনটির কেন্দ্রীয় মতাদর্শ ও প্রশিক্ষণ বিভাগের ইনচার্জ বিমল বিশ্বাস। বিজ্ঞপ্তি।