বিএনপির দুরবস্থা কিছু বিকৃত রুচির মানুষের কারণে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘যারা ইসলামী ঐক্যজোটকে ২০-দলীয় জোটে বোঝা মনে করে, তারা বোকার স্বর্গে বাস করছে’ বলে মন্তব্য করেছেন দলটির ভাইস চেয়ারম্যান আবুল হাসানাত আমিনী। তিনি দাবি করেন, ইসলামী ঐক্যজোট দেশের আলেম-ওলামা ও দ্বীনদার মানুষের প্ল্যাটফর্ম।
গতকাল বুধবার বগুড়া পৌরসভায় দলীয় প্রার্থী শামসুল হকের জন্য ‘মিনার’ প্রতীকে শহরের জিয়াউর রহমান মেডিকেল কলেজ এলাকায় গণসংযোগ করতে গিয়ে আবুল হাসানাত এ মন্তব্য করেন। তিনি প্রয়াত মুফতি ফজলুল হক আমিনীর ছেলে।
বিএনপির কোনো নেতার নাম উল্লেখ না করে আবুল হাসানাত বলেন, বিকৃত রুচির কিছু মানুষের কারণেই বিএনপির আজ এই দুরবস্থা। তাদের মনে রাখা উচিত, এ দেশের ইসলামপন্থীরা কারও গোলাম নয়। যারাই আলেমদের অবহেলা করবে, তারা আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে।
এ সময় ঐক্যজোটের যুগ্ম মহাসচিব ফজলুর রহমান, নির্বাহী কমিটির সদস্য সাঈদ আহমদ, মুফতি আমিনী ফাউন্ডেশনের মহাসচিব ইউসুফ ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।